রাশিয়ার উল্কাপাত অঞ্চলে ২০ হাজার উদ্ধারকর্মী

রাশিয়ার মধ্যাঞ্চলীয় উড়াল পার্বত্য এলাকায় উল্কাপি আঘাত হানার পর জরুরিভিত্তিতে সেখানে প্রায় ২০ হাজার উদ্ধারকর্মী পাঠানো হয়েছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় দুইশ’ শিশুসহ আহত প্রায় ১২০০ জনকে জরুরিভিত্তিতে সহযোগিতা এবং উদ্ধারের জন্য নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় ১০ টন ভরের একটি লোহার উল্কাপি সেকেন্ডে ৩০ কিলোমিটার বেগে জনবহুল এলাকায় আঘাত হানলেও বড় কোন ক্ষয়ক্ষতি না হওয়ায়, আমি ইশ্বরকে ধন্যবাদ জানাই, বলেছেন পুতিন। রাশিয়ার বিজ্ঞান গবেষণা কেন্দ্র জানিয়েছে, উল্কাপিটি পৃথিবীর বায়ুমন্ডল ভেদ করে পৃথিবীর মাটিতে এসে পড়ে। এসময় এটি থেকে যে পরিমাণ শক্তি নির্গত হয় তা একটি ছোট পারমাণবিক বিস্ফোরণের সমান। শুক্রবার রাশিয়ার মধ্যাঞ্চলীয় উরাল এলাকার আকাশে প্রচন্ড বিস্ফোরণের পর উল্কাটি ভূমিতে এসে পড়ে। দিগন্ত পার হয়ে শহরটির দিকে যাওয়ার সময় উল্কাটি সাদা ধোঁয়ার একটি দীর্ঘ রেখা রেখে যায়, যা ২শ’ কিলোমিটার দূরের ইয়েকেটেরিনবার্গ শহর থেকেও দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রচন্ড বিস্ফোরণের ধাক্কায় জনবহুল এলাকার কাঁচ ভেঙে সহস্রাধিক মানুষ আহত হয়।