এ বছর সবচেয়ে কৃচ্ছ্র বাজেট হচ্ছে ভারতে

কয়েক বছরের মধ্যে ২০১৩/১৪ অর্থবছরেরই সবচেয়ে কৃচ্ছ্র বাজেট পরিকল্পনা হচ্ছে ভারতে। এ বছর সরকারের ব্যয় সঙ্কোচনের প্রকৃত লক্ষ্যমাত্রার চেয়েও ১০ শতাংশ ব্যয় হ্রাসের পরিকল্পনা করছেন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। ভারতে ২০১৩-১৪ অর্থ বছরের বাজেটে ব্যয় সংকোচনের প্রকৃত লক্ষ্যমাত্রার চেয়েও সরকারি ব্যয় শতকরা ১০ভাগ কমানোর পরিকল্পনা করেছেন দেশটির অর্থমন্ত্রী পি চিদাম্বরম। এ সিন্ধান্ত বাস্তবায়িত হলে এটি হবে সাম্প্রতিক সময়ে ভারতে সবচেয়ে কৃচ্ছ্র বাজেট। চলতি অর্থ বছরে চিদাম্বরম ইতোমধ্যেই সরকারি ব্যয় প্রকৃত লক্ষ্যমাত্রার চেয়ে ৯ শতাংশ কমিয়ে এনেছেন। তাই আসছে অর্থ বছরের বাজেট পরিকল্পনায় সরকারি ব্যয় আরো কমে আসবে। তবে চিদাম্বরম বলছেন, আর্থিক ঘাটতি কমিয়ে আনতে পারলে তা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলেই তিনি মনে করেন।