মালদ্বীপে অবাধ নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের আহবান
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ বৃস্পতিবার মালদ্বীপে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে। ভারত মহাসাগরীয় এ দ্বীপ রাষ্ট্রের সাবেক নেতা ভারতীয় দূতাবাসে আশ্রয় গ্রহণের পর তারা এ আহ্বান জানালো। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এক বিবৃতিতে বলেন, ‘দেশে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে এমন মন্তব্য পরিহার করে আমরা সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’ জাতিসংঘ তার এ মন্তব্যেরই প্রতিধ্বনি করে। বান কি মুনের মুখপাত্র মার্টিন নেসার্কি এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘ মহাসচিব দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে সকল পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন।’