ধানমন্ডিতে দুর্নীতির বিরুদ্ধে কবিতা শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান আজ
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৪
একুশের চেতনায় উজ্জীবিত একটি দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের সংকল্পে টিআইবি’র আয়োজনে আজ সোমবার বিকাল ৪টায় ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে দুর্নীতির বিরুদ্ধে কবিতা শীর্ষক এক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। অতিথি থাকবেন অধ্যাপক আবদুলাহ আবু সায়ীদ, কবি মহাদেব সাহা, ভাস্কর বন্দ্যোপাধ্যায় এবং কবি কাজী রোজীসহ দেশের বরেণ্য কবি, সাহিত্যিক এবং আবৃত্তিকার।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলাম এবং রবিশংকর মৈত্রী। রবোলা ও বাক শিল্পাঙ্গন পরিবেশন করবে বৃন্দ প্রযোজনা এবং মাহিদুল ইসলামের গ্রন্থনা ও নির্দেশনার পরিবেশিত হবে আবৃত্তি পরিবেশনা ‘বাংলা নামে দেশ’। অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।