হরতালের কারণে
১৮ দলের আজকের
সমাবেশ কাল
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৫
জামায়াতের ডাকা আজকের হরতালের কারণে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের উদ্যোগে সারাদেশে জেলা সদরে ডিসি অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচির পরিবর্তে শুধু জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করা হবে। আর পূর্ব নির্ধারিত আজ সোমবারের পরিবর্তে কাল মঙ্গলবার এই সমাবেশ অনুষ্ঠিত হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুত্ এবং দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে তীব্র সংকট সৃষ্টির প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে এই কর্মসূচি পালিত হবে।