আলমডাঙ্গায় গণপিটুনিতে
২ সন্ত্রাসী নিহত
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৭
শনিবার রাতে আলমডাঙ্গা উপজেলার সনাতনপুর মাঠে গণপিটুনিতে সন্ত্রাসী, চাঁদাবাজ গ্রুপ লিডার আমিরুলসহ ২ ডাকাত নিহত হয়েছে। শনিবার সন্ধ্যার পর সনাতনপুর মাঠের ভুট্টা ক্ষেতে কর্মরত লোকজন জানতে পারে এলাকার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী ও চাঁদাবাজ তাদের মাঠের মধ্যে গোপন বৈঠক করছে। কিছুক্ষণের মধ্যে আশেপাশে গ্রামের লোকজনের নিকট জানাজানি হয়ে যায়। গ্রামের লোকজন দ্রুত বিভিন্ন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে বৈঠকস্থল ঘেরাও করে। লোকজনের আক্রমণে গ্রুপ প্রধান আমিরুল (৩২) ও সহযোগী তরিকুল (২৫) ঘটনাস্থলে নিহত হয়। আহত অবস্থায় কয়েকজন পালিয়ে যায়। আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা থানার পুলিশ নিহতদের লাশ আলমডাঙ্গা থানা নিয়ে যায়।