ইরাকে বিস্ফোরণে নিহত ২৮

ইরাকের রাজধানী বাগদাদে কয়েক দফা গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮০ জনের বেশি। শিয়া অধ্যুষিত এলাকায় এ হামলা চালানো হয়। খবর ডন এর। গতকাল রবিবার সকালে শিয়া অধ্যুষিত সদর শহরে একটি মার্কেটের বাইরে গাড়ি বোমা বিস্ফোরিত হয়। এর সামান্য সময় পর নিকটেই আরো দুটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। এছাড়া আল-আমিন, হোসাইনিয়া এবং কামালিয়া শহরেও একই ধরনের বিস্ফোরণ ঘটে। এসব বিস্ফোরণে ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব হামলা চালানোর দায় কেউ স্বীক?ার করেনি। কিন্তু সামপ্রতিক সহিংসতায় আল কায়েদা সংশ্লিষ্ট সুন্নি উগ্রপন্থি গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়। গত শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় ইরাকের গোয়েন্দা একাডেমির প্রধান আলি আউনি ও তার দুই দেহরক্ষী নিহত হন।