প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ইংরেজি, বিজ্ঞান এবং ইসলাম ও নৈতিক শিক্ষা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৩
ইংরেজি
মো: জসিম উদ্দীন বিশ্বাস
প্রভাষক,ইংরেজি বিভাগ,
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
Lesson Six:
Days in a Calendar
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা Days in a Calendar বিষয়ে আলোচনা করবো। প্রথমেই এর গুরুত্বপূর্ণ শব্দের অর্থসহ বাক্যরচনা শিখবো এবং এর পরে ব্যাকরণ বিষয়ে আলোকপাত করবো । চলো দেখে নেওয়া যাক।
Remember (স্মরণ করা): We should remember the freedom fighters our soil.
Week (সপ্তাহ): There are seven days in a week.
Again (আবার): Again he did the same mistake.
Together (একত্রে): In the society we live together in peace.
Hear (শুনতে পাওয়া): In the morning we can hear the sweet songs of birds.
There ( সেখানে): There is a banyan tree in front of our school.
These (এইগুলো): These books are for the students of class five.
Many (অনেক): Many men many minds.
Calendar (বর্ষপঞ্জি): He looked at the calendar.
Also (আরো): Nashid also wants to visit the Ekushe Book Fair-2013.
This (এই): This is very good news for me.
Long (দীর্ঘ): It is a long story.
Fun (মজা করা): He made a lot of fun.
Date (তারিখ): He wanted to know the date of my birth day.
Grammar Corner:
সুপ্রিয় শিক্ষার্থী Lesson Six এর গুরুত্বপূর্ণ দুটি ব্যাকরণ হলো Parts of Speech এর ব্যবহার এবং Assertive Sentence. চলো শিখে নেয়া যাক।
Proper Noun: যে Noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বুঝায় তাকে Proper Noun বলে।
যেমন: Bangladesh is as like as my
mother.
Dr. Zillur Rahman Siddique was born in Jhenaidah.
January is the first month of English calendar.
Assertive Sentence: যে Sentence দ্বারা কোন কিছুর বর্ণনা বুঝায় তাকে Assertive Sentence বলে। যেমন:
(a). 60 seconds make a minute.
(b). There are 365 days in a year
(c). 366 days make a leap year.
(d). There are they again.
(e). There are twelve months in a year.
(f). There are fifty four weeks in a year.
Tense in lesson six: Days in a Calendar এ Present Indefinite Tense: ব্যবহূত হয়েছে। Lesson Six এ ব্যবহূত Tense এর উপর দক্ষতা অর্জনের জন্য পূর্বের Lesson গুলো আবারো দেখে নাও।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এখন প্রশ্নোত্তর এবং Right Form of Verb পর্বটি শিখে নেওয়া যাক।
The following Questions (D1):
a.What date is the second day of January?
b.What date is the first Saturday of the month?
c.What date is the last Friday of the month?
d.What day is the 10th of January?
e.What day is the 21st of January?
f.What day is the 22nd of january?
Questions (D2):
Right Form of verb:
a.There ———-(be) twelve months in a year.
b.About four weeks ———-(make) a week.
c.Tuesday ———(be) the first day of the year 2013.
d.There————-(be) five Tuesdays in the month of January-2013.
e.Tomorrow —————(be) Tuesday.
Answer sheet:
Answer to the question number 1. (D1):
a.Date ‘2’ is the second day of January.
b.Date ‘5’ is the first Saturday of the month.
c.Date ‘26’ si the last Friday of the month.
d.Thursday is the 10th of January.
e.Monday is the 21st of January.
f.Tuesday is the 22nd of January.
Answer to the question number: D2.
a.There are twelve months in a year.
b.About four weeks make a week.
c.Tuesday is the first day of the year 2013.
d.There are five Tuesdays in the month of January-2013.
e.Tomorrow wil beTuesday.
বিষয়:প্রাথমিক বিজ্ঞান
প্রথম অধ্যায়:
জীব ও আমাদের পরিবেশ
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জেরিন,মহিমা রহমান মেধা,সাবরিন সুলতানা সেফা, আফিয়া আনজুম,সাদিয়া আক্তার, জেরিন আক্তার লিয়া, জান্নাতুল ফেরদৌস এর
অংশগ্রহণ করে সম্মিলিতভাবে নিচের প্রশ্নোত্তরগুলো তৈরি করেছেন। একাজে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক
মো: মিজানুর রহমান
১। জড় পরিবেশ নানাভাবে জীবের জীবনধারণকে কী করে?
উত্তর ঃ প্রভাবিত করে।
২। বায়ু ছাড়া কী বাঁচতে পারে না?
উত্তর । প্রাণি ও উদ্ভিদ।
৩। উদ্ভিদের পাতায় সবুজ কী রয়েছে?
উত্তন ঃ কনিকা।
৪। সবুজ কনিকা কী?
উত্তর ঃ ক্লোরোফিল।
৫। প্রাণি নিজের কী নিজে তৈরী করতে পারে না?
উত্তন ঃ খাদ্য।
৬। প্রাণি শ্বাসকার্যে বায়ু থেকে কী গ্রহণ করে?
উত্তর ঃ অক্সিজেন।
৭। প্রাণি শ্বাসকার্যে বায়ুতে কী ত্যাগ করে?
উত্তর ঃ কার্বন ডাই অক্সাইড।
৮। কীটপতঙ্গ, পাখি ইত্যাদি মাধ্যমে উদ্ভিদের কী ঘটে?
উত্তর ঃ পরাগায়ন।
৯। সকল প্রাণীর বেঁচে থাকার জন্য কী প্রয়োজন?
উত্তর ঃ শক্তি।
১০। শক্তির প্রধান উত্স কী?
উত্তর ঃ সূর্য।
১১। সবুজ উদ্ভিদ কী প্রক্রিয়ায় খাদ্য তৈরী করে?
উত্তর ঃ সালোকসংশ্লেষণ।
১২। প্রাণি তার খাদ্যের জন্য কার ওপর নির্ভরশীল?
উত্তর ঃ উদ্ভিদের।
১৩। উদ্ভিদ কিসের আলো ব্যবহার করে খাদ্য উত্পাদন করে?
উত্তর ঃ সূর্যের।
১৪। উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে?
উত্তর ঃ কার্বন ডাই অক্সাইড।
১৫। উদ্ভিদ বায়ুতে কী ত্যাগ করে?
উত্তর ঃ অক্সিজেন ।
১৬। কোনটির জন্য প্রাণি উদ্ভিদের উপর নির্ভরশীল?
উত্তর ঃ খাদ্য।
১৭। সবুজ পাতায় ক্লোরোফিল কোন কাজে সাহায্য করে?
উত্তর ঃ খাদ্য তৈরিতে।
১৮। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কী অত্যন্ত গুরুত্বর্পুণ?
উত্তর ঃ মাটি, পানি ও বায়ু।
বিষয়:ইসলাম ও
নৈতিক শিক্ষা
প্রথম অধ্যায় :
আকাইদ-বিশ্বাস
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন: আমাদের দীনের নাম কী?
উত্তর: আমাদের দীনের নাম ইসলাম । ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এই জীবন বিধানে নিহিত রয়েছে মানুষের সার্বিক কল্যাণ।মানুষের জন্য সরল সঠিক পুণ্য পথের দিক নির্দেশনা রয়েছে দীন ইসলামে । এই দীনের পথে চললে মানুষ দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি লাভ করতে পারবে।
প্রশ্ন: আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করবো ?
উত্তর : আল্লাহ তায়ালা আমাদের আলো , বাতাস , পানি ও খাদ্য দিয়ে লালন পালন করেন । আমাদের সব প্রয়োজন পূরণ করেন ।তাঁর অসংখ্য নেয়ামত লাভ করেই আমরা বেেঁচ আছি। অসংখ্য তাঁর অনুগ্রহ । তাঁর নেয়ামত গণনা করে শেষ করা যায় না। আমরা আল্লাহর আদেশ মতো তাঁর সব নেয়ামত ভোগ করবো । আর একমাত্র তাঁরই আনুগত্য করবো। তারঁই শোকর আদায় করবো। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর শোকর আদায় করবো।
বর্ণনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন:আল্লাহ তায়ালা সর্ম্পকে জানা ও ইমান আনার জন্য আমাদের কী কী করা জরুরি ?
উত্তর:আল্লাহ সর্ম্পকে জানা ও ইমান আনার জন্য সবার আগে আমাদের প্রয়োজন তাঁর অস্তিত্ব সর্ম্পকে জানা । আল্লাহ তায়ালা আছেন এই ইমান আমাদের রাখতে হলে অবশ্যই তাঁর অস্তিত্ব সর্ম্পকে জানতে হবে । সাথে সাথে জানতে হবে আল্লাহ তায়ালার গুনাবলি সর্ম্পকে। তাহলে আমরা পূর্ণ ধারনা পাবো আল্লাহ তায়ালার জাত ও সিফাত সর্ম্পকে।ফলে আল্লাহ সর্ম্পকে আমাদের ইমানি শক্তি আরো বেড়ে যাবে । আল্লাহ এক ।
তাঁর কোনো শরিক নেই ।আল্লাহ সবকিছু দেখেন , শোনেন এবং সর্ব বিষয়ে খবর রাখেন । এই বিশ্বাসের ওপর আমাদের দৃঢ় থাকতে হবে। আল্লাহ গুনাবলি সর্ম্পকে সার্বিক জ্ঞান থাকলে ইসলামের পথে চলা সহজতর হয়ে যায়।আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সঠিক পথ সর্ম্পকে জানতে হবে । আল্লাহর পছন্দনীয় কাজগুলো করতে হবে । আর যে কাজগুলো আল্লাহ অপছন্দ করেন তা থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহর বিধান জানার জন্য কুরআন মাজিদ পড়তে হবে। বুঝতে হবে। আদেশগুলো পালন করতে হবে। নিষেধ থেকে দূরে থাকতে হবে। কুরআনের আলোকে জীবন গড়তে হবে। আর তার ইচ্ছা বিরোধী পথে চলার পরিণাম এবং তারঁ আদেশ মেনে চলার পুরস্কার সর্ম্পকে জানতে হবে।আমাদের আরো কবর, কেয়ামত , হাশর, মিজান, জান্নাত ও জাহান্নাম সর্ম্পকে জানতে হবে এবং এর প্রতি ইমান থাকতে হবে।