জোকস
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৩
প্রথম বন্ধু :মেয়েদের বুঝা কী আসলেই খুব কঠিন?
দ্বিতীয় বন্ধু :তা তো বলতে পারি না। তবে এটুকু জানি যে জীবনের দুটি পর্যায়ে ছেলেরা মেয়েদের বুঝতে পারে না?
প্রথম বন্ধু :কোন দুটি পর্যায়ে?
দ্বিতীয় বন্ধু :প্রথমটি হলো বিয়ের আগে আর দ্বিতীয়টি হলো বিয়ের পরে।
প্রেমিকার বাবা :তুমি কি মদ খাও?
প্রেমিক :এর উত্তর নির্ভর করবে আপনি কি প্রশ্ন করছেন না আমন্ত্রণ জানাচ্ছেন তার উপর। যদি এটা প্রশ্ন হয় তাহলে উত্তরটা অবশ্যই না। আর যদি এটা আমন্ত্রণ জানানো হয় তাহলে উত্তরটা হ্যাঁ।
শিক্ষক :আমার যদি দেখায় ভুল না হয়, তাহলে তুমিই আমার ক্লাসে এতক্ষণ পিছে বসে কথা বলছিলে। তাই না?
ছাত্র :জ্বি না স্যার। আপনার দেখায় অবশ্যই ভুল হয়েছে। আমি কখনোই ঘুমের মাঝে কথা বলি না!
প্রথম বন্ধু :কি রে আজ নাকি মিলির বাবার সাথে তোর দেখা হয়েছিল। উনি তো খুবই চমত্কার আর অল্প কথার মানুষ।
দ্বিতীয় বন্ধু :হ্যাঁ ঠিকই বলেছিস! উনি যে অল্প কথার মানুষ এটা উনিও সারা সকাল ধরে আমাকে বুঝিয়ে বলেছেন।