আহত রিহানা!

জনপ্রিয় কণ্ঠশিল্পী রিহান হঠাত্ আহত হয়ে প্রাথমিক চিকিত্সার জন্য মেডিকেলে ভর্তি হয়েছেন। গত শনিবার রাতে রিহানা তার বন্ধু কারা ডেলিভেগ্নেকে নিয়ে একটি ক্লাবে যান। আর সেই ক্লাবে তারই এক ভক্ত উত্তেজিত হয়ে একটি ড্রিংক্সের বোতল রিহানার দিকে ছুড়ে মারে। আর রিহানা সেই বোতলের আঘাত থেকে বাঁচতে গিয়েই ব্যথা পান হাঁটুতে। অন্যদিকে রিহানার বডিগার্ড ওই আক্রমণকারীকে ধরতে গিয়ে ব্যথা পান পায়ে। বোতলের আঘাতে রিহানার হাঁটুর গুরুতর অবস্থা হওয়ার কারণে রিহানার বন্ধু ও বডিগার্ড তাত্ক্ষণিকভাবে লন্ডনের এক হাসপাতালে নিয়ে যান তাকে। সেখানে রিহানাকে তাত্ক্ষণিক চিকিত্সা দেওয়া হয়। উল্লেখ্য, ২০০৯ সালেও এরকম একটি ঘটনার শিকার হন রিহানা।