চলচ্চিত্রে প্রসূন আজাদ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫৪
ইদানীং ছোট পর্দার অনেক মডেল-অভিনেত্রীই চলচ্চিত্রে ভিড়ছেন। সেই ধারাবাহিকতায় ফিরলেন সর্বশেষ লাক্সসুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া প্রসূন আজাদ। অভিনয়ে কিংবা মিডিয়াতে খুব বেশিদিন না হলেও অল্পতেই ফিল্মে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। গত ১৬ ফেব্রুয়ারি ‘ফিল মাই লাভ’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন তিনি।