হেরে গেল ইন্টার মিলান
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৫
মিলান শহরের এক দল এসি মিলান যখন তরতর করে এগিয়ে চলেছে; তখন উল্টোরথে চড়ে বসেছে যেন ইন্টার মিলান। রবিবার ফিওরেন্টিনার কাছে বিরাট ব্যবধানে হেরে গেল তারা। ইন্টারমিলানকে ৪-১ গোলে হারিয়ে দেয় স্বাগতিক ফিওরেন্টিনা।
বর্তমান চ্যাম্পিয়ন ও পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করা জুভেন্তাস থেকে পয়েন্ট ব্যবধান আরো কমিয়ে আনতে ব্যর্থ হলো নাপোলি। গত রবিবার নাপোলি ও স্যাম্পডোরিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। সিরিএ তে ২৫ খেলা শেষে জুভেন্তাস ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। নাপোলি ৫১ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয়স্থানে। ল্যািসও এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। এসি মিলান এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট অর্জন করে চারে অবস্থান করছে। ৪৩ পয়েন্ট নিয়ে পাঁচে ইন্টারমিলান। জুভেন্তাস গত শনিবার আবার এএস রোমার বিপক্ষে ১-০ গোলে হেরে যায়।
ইতালিয়ান সিরিএ তে রবিবারের ফল
ক্যাটানিয়া ১ বোলোনা ০
জেনোয়া ১ উদিনেস ০
নাপোলি ০ স্যাম্পডোরিয়া ০
তোরিনো ২ আটালান্টা ১
পেসকারা ০ ক্যাগলিয়ারি ২
ফিওরেন্টিনা ৪ ইন্টারমিলান ১