তেজগাঁওয়ে গুলি করে মোটর সাইকেল ছিনতাই
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
রাজধানীর তেজগাঁওয়ে সোমবার ভোরে আরোহীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় মোটরসাইকেল আরোহী রোমেল ফেরদৌসকে (২৬) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রোমেল জানান, তিনি ইংরেজি দৈনিক সানের আইটি শাখার কর্মকর্তা। মিরপুরের বাসা থেকে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তার বড় ভাইকে বিদেশ যাওয়ার জন্য হযরত শাহ জালাল বিমানবন্দরে পৌঁছে দেন। সেখান থেকে ফেরার সময় বিএফ শাহীন কলেজের সামনে একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতিরোধ করে। প্রাইভেটকার থেকে এক ছিনতাইকারী তাকে পরপর ২ রাউন্ড গুলি করে।