মেহেরপুরে ভুট্টা চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
ভুট্টার দাম বাড়ায় মেহেরপুর জেলায় এবার ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি বিভাগের হিসাবে এবার জেলায় ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ১ হাজার ৭০০ হেক্টর জমিতে ধরা হলেও আবাদ হয়েছে ২ হাজার ৬০০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১ হাজার হেক্টর বেশি। এখন পর্যন্ত আবহাওয়া ভাল থাকায় মাঠে ভুট্টার গাছ ভাল দেখা যাচ্ছে। চাষিরা আশাবাদি, আবহাওয়া ভাল থাকলে ভুট্টার ফলনও ভাল পাবে। তবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি আনুষঙ্গিক সব খরচ বেড়ে যাওয়াই এবার ভুট্টা চাষে খরচ হয়েছে বেশি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী বর্তমান বাজারদর অব্যাহত রাখা। তা না হলে লোকসানের মুখে পড়বে কৃষক।