স্বরূপকাঠিতে কাঠ শ্রমিক সভাপতির লাশ উদ্ধার

স্বরূপকাঠি কাঠ শ্রমিক সংগঠনের সভাপতি মো. আব্বাস মিয়ার (৪৫) ঝুলন্ত লাশ সোমবার সকালে উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে,স্বরূপকাঠি পৌরসভার জগন্নাথকাঠি এলাকার মৃত আজাহার আলীর ছেলে মো. আব্বাস রবিবার রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। পরদিন সকালে বাড়ির অদূরে রাস্তার পাশে গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, থানায় ইউডি মামলা হয়েছে । ময়না তদন্তের রিপোর্টের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।