দিনাজপুরে নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

কর্মজীবী নারী দিনাজপুর-এর আয়োজনে গতকাল সোমবার আদালতের সম্মুখে “ওয়ান বিলিয়ন রাইজিং একটি প্রত্যয়—একটি বিশ্বাস”—এই স্লোগানকে সামনে রেখে পৃথিবীর ১৪০টি দেশে একশ’ কোটি নারী-পুরুষ একই সাথে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মজীবী নারী দিনাজপুর-এর সভাপতি এ্যাডঃ তাবিবুন নাহার ও সাধারণ সম্পাদক নুরুন নাহার-এর নেতৃত্বে নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার জন্য মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।