বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

বগুড়ায় ম্যাজিষ্ট্রেট আদালতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়া জেলা ও শহর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে রবিবার দুপুরে আদালত চত্বরের সমানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে । মানববন্ধন চলাকালে বক্তব্যে বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুর রহমান দুলু বলেন, যারা এদেশে আইনের শাসন মানে না, যারা বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাস করে না তারাই আদালত ও বিচারকের উপর হামলা চালিয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পি পি এ্যাড জাকির হোসেন নবাব, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. আমান-উল্লাহ, শেরীন আনোয়ার জর্জিস, শহর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পী, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবুল প্রমুখ।