দুপচাঁচিয়ায় ইত্তেফাকের প্রয়াত সাংবাদিক স্মরণে সভা

দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি “দৈনিক ইত্তেফাক” ও দৈনিক আজকালের খবর উপজেলা প্রতিনিধি স্থানীয় জে কে ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সদ্য প্রয়াত সাংবাদিক স্বপন কুমার প্রামাণিক ও দৈনিক নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ স্মরণে শনিবার দুপচাঁচিয়া প্রেসক্লাবে এক স্মরণসভা ক্লাব সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সিনিয়র সহসভাপতি জাহিদুর রহমান যাদু, সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, মহসিন আলী রাজু, আতাউর রহমান মিলন, মোরশেদ আলমসহ অধ্যক্ষ আব্দুল মজিদ, অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ, ফখরুজ্জামান, বেলাল হোসেন, আখতারুজ্জামান তুহিন, আনিছুল ইসলাম লিটন, প্রয়াত সাংবাদিক স্বপন কুমারের একমাত্র মেয়ে সীমানা প্রামানিক প্রমুখ।