যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত মোস্তফা হোসেন মীরবহরের দাফন আজ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত জাতীয় পার্টির (জেপি) কাঠালিয়া উপজেলার সাবেক সভাপতি, উপজেলার সাবেক চেয়ারম্যান, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোস্তফা হোসেন মীরবহরকে আজ মঙ্গলবার দাফন করা হবে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিউইয়র্কের জ্যামাইকার জেএসকে বিমানবন্দর থেকে এমিরাত এয়ার লাইনের বিমান যোগে রওনা হয়ে গতকাল সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মোস্তফা হোসেন মীরবহরের মরদেহ হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে পৌঁছেছে। ঢাকায় প্রথম জানাজার পর আজ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে সকাল ৯টায় দ্বিতীয়, নিজের প্রতিষ্ঠিত আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ মাঠে সকাল সাড়ে ১০টায় তৃতীয় এবং নিজ বাড়িতে বিকাল ৪টায় চতুর্থ জানাজা শেষে তাকে উপজেলার আমুয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় মোস্তফা হোসেন মীরবহর নিহত হন।