ঠোঁট কাটা রোগীদের সুচিকিত্সার সুযোগ

আগামী ৩ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া মিশন হাসপাতালে পোড়া কুঁচকানো চামড়া, ঠোঁট কাটা ও তালুফাটা রোগীদের প্লাস্টিক সার্জারি করা হবে। জাপানের বিশেষজ্ঞ সার্জন ডা. তেরেশিমার নেতৃত্বে সে দেশের একটি প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ দল এই চিকিত্সা সেবা দেবে। প্রকৃত নিম্নবিত্ত ও দরিদ্র রোগীদের অগ্রাধিকার দেয়া হবে। অপারেশন সংখ্যা সীমিত। আগ্রহী রোগীর অভিভাবকদের আগামী ১ মার্চ-এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করতে ওই হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ: ডা. তাপস রেমা, মোবাইল:০১৭১০৯২১৯৫৭। -প্রেস বিজ্ঞপ্তি।