ভোমরা স্থলবন্দরে ধর্মঘটের ৩ দিন অতিবাহিত
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৭
ভারতীয় শ্রমিক সংগঠনগুলোর দাবি পূরণ না হওয়ায় সে দেশের বসিরহাট সংগ্রামপুর ব্রিজের সামনে ঘোজাডাঙ্গায় শ্রমিকরা ভোমরা বন্দরের উদ্দেশে ছেড়ে আসা পেঁয়াজভর্তি ৩৫/৪০টি ট্রাক আটক করার ঘটনায় ভোমরা স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের আমদানি-রফতানি কার্যক্রম গতকাল সোমবার পর্যন্ত তৃতীয় দিনের মতো বন্ধ থাকে। এদিকে আমদানি-রফতানির অপেক্ষায় উভয় দেশের জিরো পয়েন্টের কাছে জমা হয়েছে মালবাহী শতাধিক ট্রাক। ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম জানান, ভারতের বসিরহাট মহকুমা প্রশাসক কার্যালয়ে ধর্মঘট প্রত্যাহার নিয়ে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এসোসিয়েশনের সাথে দুপুরে জরুরি সভা হয়েছে। সভায় দ্রুত বিষয়টি নিরসন করবেন বলে জানা গেছে।