ক্যাম্পাসের টুকরো খবর

মির্জাপুরে স্টুডেন্ট কাউন্সিল

দুর্নীতিমুক্ত সমাজ গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নেতৃত্ব বিকাশের জন্য ক্ষুদে শিক্ষার্থীদের স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে। পৌরসভা ও ১৪টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যে ভোট দিয়ে প্রধানমন্ত্রীসহ ৭ সদস্যবিশিষ্ট মন্ত্রিপরিষদ গঠন করেছে। নির্বাচনের মূল উদ্দেশ্য হচ্ছে শিশু বয়সে নেতৃত্ব বিকাশ এবং বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনা করা। বরাটিহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, পেকুয়া প্রাথমিক বিদ্যালয়, কুইচতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে সরেজমিন ঘুরে দেখা গেছে সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে শিশুরা তাদের নিজেদের ভোট দিয়েছে। এতে প্রায় ৪০ হাজার ভোটার তাদের ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। নির্বাচন কমিশনার ৫ম শ্রেণীর ছাত্র সাজ্জাদ ও রিটার্নিং অফিসার ৪র্থ শ্রেণীর ছাত্র আমিনুল ইসলাম জানিয়েছে জীবনের প্রথম দ্বায়িত্ব পালন করেছি এবং ভোট দিতে পেরে আমরা খুবই আনন্দিত।