ক্যাম্পাসের টুকরো খবর

তথ্য প্রযুক্তি উত্সব

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজীতে সমপ্রতি শুরু হয়েছে সাত দিনব্যাপী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বাত্সরিক উত্সব ২০১৩। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুকী মোহাম্মাদ। উপস্থিত ছিলেন বিইউবিটি-এর ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ শফিক আহমেদ সিদ্দিক। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ডঃ এম. কায়কোবাদ প্রমুখ।