দ্বাদশ রাশির পূর্বাভাস
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১৯
আজ ৮ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৯ রবিউসসানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৫৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ২ ও ৪। শুভবার:রবি ও সোমবার। শুভরত্ন:মুক্তা ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি: সৌন্দর্যপ্রিয়, সৃজনশীল ও অনুভূতিপ্রবণ। কল্পনাশক্তিতে আপনার জুড়ি মেলা ভার। প্রাণ প্রাচুর্য আছে। আর কৌতূহলেরও অন্ত নেই। সহজেই যেকোন বিষয়ের প্রতি আগ্রহী হয়ে পড়েন। আবেগ ও অশ্রু সহজেই প্রভাবিত করে। তবে অনেক কিছু করার প্রবণতা সাফল্যের অন্তরায় হতে পারে। একটা কিছুতে মনোযোগ কেন্দ্রীভূত করতে শিখতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: স্থপতি লুই কাহন, কবি অসীম সাহা, চলচ্চিত্রকার শাহেদুর রহমান, সিডনী পয়টিয়ার, গ্লোরিয়া ভ্যান্ডারবিল্টং সিদ্দিক জামাল, আসাফ খান।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ আজ কোন ভ্রমণে না গেলে ভালো করবেন। ভ্রমণে বিপদের আশঙ্কা আছে। অন্যের কোনো কাজের দায়িত্ব হাতে না নিলেই ভালো করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আজ কোনো ধরনের ঝুঁকি নেয়া ঠিক হবে না। বিনোদন শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ আগুন থেকে কোনো বিপদের আশঙ্কা আছে। দুর্যোগ দুর্ঘটনা থেকে সতর্কতা অবলম্বন করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে, রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ জ্ঞানী ও শিক্ষাবিদদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। শিক্ষিত মহিলাদের জন্য দিনটি শুভ। নতুন কর্মসংস্থানের যোগ আছে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। চোখ-কান খোলা রাখার চেষ্টা করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই \ বিদ্যার্থীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। কোন অসুস্থতাকে অবহেলা করবেন না। কোনো সন্তানের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ বিজ্ঞানী ও প্রকৌশলীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। গবেষণামূলক কাজে সাফল্য আসতে পারে। চাকরিজীবীদের জন্য সামগ্রীকভাবে পরিস্থিতি ভালো থাকবে। কর্মোন্নতির যোগ আছে। অথবা অন্য কোনো সুযোগ-সুবিধা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ কেউ আপনার সরলতার সুযোগ নিতে পারে। বেশি উদারতা দেখাতে গেলে নিজে ক্ষতিগ্রস্ত হবেন। স্বামী বা স্ত্রী থেকে আর্থিক ব্যাপারে সহযোগিতা পেতে পারেন। শ্বাসকষ্টের রোগীদের জন্য দিনটি অশুভ। হঠাত্ অসুস্থ হয়ে পড়েত পারেন। আজ কোনো ঝুঁকি নেবেন না।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ উচ্চতর পরীক্ষায় সাফল্য পেতে পারেন। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাওয়ার প্রচেষ্টা সফল হতে পারে। শিক্ষকদের জন্য দিনটি বিশেষ শুভ। বিশেষ কোন সুযোগ পেতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ সাংবাদিকদেরকে সতর্কতার সাথে কাজ করতে হবে। অন্যথায় বিপদগ্রস্ত হতে পারেন। বুদ্ধিজীবীদের কাজে অগ্রগতি ঘটবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য পেতে পারেন। বিনোদন শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ বাণিজ্যিক দিক ভালো যাবে। মওজুদদারী ব্যবসায় লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ব্যস্ততার জন্য কোনো প্রকারের ভুল করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ অনভিপ্রেত পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন। জীবনমান উন্নয়নের প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাউকে বেশি বিশ্বাস না করলেই ভালো করবেন। বিশ্বস্ত কেউ অযৌক্তিক কোনো সুযোগ নেয়ার চেষ্টা করবে। দূরের যাত্রা শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। পরিবারের কারো আচরণে মনে কষ্ট পাবেন। চোখ-কান খোলা রেখে কাজ করুন। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে।