এইচএসসি পরীক্ষা-২০১৩

সৃজনশীলের সৃষ্টি কর্নারে ব্যবসায় নীতি ও প্রয়োগ

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলের সৃষ্টি কর্নারে তোমাদের স্বাগতম। নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা এর ব্যবসায় শিক্ষা বিভাগের এইচ এস সি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের প্রথমপত্রে কোম্পানি সংগঠন এবং ব্যবসায় অর্থসংস্থান অধ্যায় পাঠদান শেষে শ্রেণি শিক্ষক উক্ত শ্রেণীর সকল শিক্ষার্থীকে চারটি গ্রুপে ভাগে করে উক্ত অধ্যায় থেকে আলাদা আলাদা করে জ্ঞানমূলক প্রশ্ন বের করার পরামর্শ দেন। তারা সকলে মিলে দুটি অধ্যায় মোট ৮৫ টি জ্ঞানমূলক প্রশ্ন বের করে এবং এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তারা তাদের পঠিত জ্ঞানের আলোকে নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করে। তাদের এই অনুধ্যানমূলক কাজে সহযোগীতা করেন তাদের কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: কবির হোসেন (সুজন)। অধ্যায়: ৫(ব্যবসায় সংগঠন) কোম্পানি সংগঠন ৬১. কৃত্রিম ও স্বাধীন সত্তার অধিকারী ব্যবসায় প্রতিষ্টান কোনটি ? উত্তর: কৃত্রিম ও স্বাধীন সত্তার অধিকারী ব্যবসায় প্রতিষ্ঠান হলো যৌথমূলধনী কোম্পানি। ৬২.পাবলিক লি: কোম্পানি সংঘবিধি প্রণয়ন না করে তার পরিবর্তে কোন দলিল ব্যবহার করতে পারে ? উত্তর: পাবলিক লি: কোম্পানি সংঘবিধি বা পরিমেল নিয়মাবলি প্রণয়ন না করে তার পরিবর্তে তফসিল-১ ব্যবহার করতে পারে। অধ্যায়: ৭ম (ব্যবসায় সংগঠন) ব্যবসায় অর্থসংস্থান ৬৩. ব্যবসায় অর্থসংস্থান কী ? উত্তর : ব্যবসায়ে অর্থসংস্থান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক প্রয়োজন নিরুপণ, উত্স চিহ্নিতকরণ, সুবিধাজনক উত্স থেকে অর্থ সংগ্রহ এবং উক্ত অর্থকে যথাযথভাবে বিনিয়োগ, পরিচালনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ প্রবাহ ধরে রাখার একটি প্রয়াস মাত্র। ৬৪. আর্থিক পরিকল্পনা কী ? উত্তর : ব্যবসায়ে কখন, কোথায়, কী পরিমাণ অর্থের প্রয়োজন হবে এ সংক্রান্ত পরিকল্পনা গ্রহনকেই আর্থিক পরিকল্পনা বলা হয়। ৬৫. মেয়াদের ভিত্তিতে ব্যবসায়ে অর্থসংস্থান কত প্রকার ? উত্তর : মেয়াদের ভিত্তিতে ব্যবসায়ে অর্থসংস্থান তিন প্রকার। ৬৬.স্বল্পমেয়াদী অর্থসংস্থান কী ? উত্তর : সাধারণত এক বছর বা তার কম সময়ের জন্য ব্যবসায়ের কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরী প্রদান, পণ্য দ্রব্য ক্রয়, যাতাযাত ,ঘরভাড়া ইত্যাদি খরচ মেটানোর জন্য মালিক নিজস্ব তহবিল, আত্নীয়স্বজন বা বাণিজ্যিক ব্যাংক থেকে যে অর্থসংস্থান করে তাকে স্বল্পমেয়াদী অর্থসংস্থান বলা হয়। ৬৭. মধ্যমেয়াদী অর্থসংস্থান কী ? উত্তর : সাধারণত এক থেকে পাঁচ বছর সময়ের জন্য মালিক তার নিজস্ব উত্স বা বাণিজ্যিক ব্যাংক বা বীমা কোম্পানি থেকে ঋণ সংগ্রহ করে যে অর্থসংস্থান করে তাকে মধ্যমেয়াদী অর্থসংস্থান বলে। ৬৮. দীর্ঘমেয়াদী অর্থসংস্থান কী ? উত্তর: সাধারণত পাঁচ বছর বা তার ততোধিক সময়ের জন্য কোন ব্যবসায় প্রতিষ্ঠান স্থায়ী সম্পতিতে অর্থ বিনিয়োগের জন্য মালিকের মূলধন, শেয়ার ,আবণ্টিত মুনাফা, বন্ধকী ব্যাংক, শিল্প ব্যাংক থেকে যে অর্থসংস্থান করে তাকে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান বলে। ৬৯. বাংলাদেশ উন্নয়ন ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় ? উত্তর: বাংলাদেশ উন্নয়ন ব্যাংক ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। ৭০. IPO পূর্ণরূপ কী ? উত্তর : IPO পূর্ণরূপ হলো Initial Public Offering. ৭১. বিশেষায়িত আাার্থিক প্রতিষ্ঠান কী ? উত্তর : সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় যে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিশেষ বিশেষ ক্ষেত্রে অর্থের যোগান দিয়ে থাকে তাকে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বলা হয়। ৭২ বাংলাদেশ উন্নয়ন ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠাণ? উত্তর : বাংলাদেশ উন্নয়ন ব্যাংক একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। ৭৩. অটোমেটেড অন লাইন পদ্ধতি কত সালে চালু হয় ? উত্তর :অটোমেটেড অন লাইন পদ্বতি ১৯৯৮ সালে চালু হয়। ৭৪.শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থার নাম কী ? উত্তর: শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থার নাম সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। ৭৫. শেয়ার বাজার কী ? উত্তর: যে সুসংগঠিত ও মাধ্যমিক সারির বাজারে পাবলিক লি: কোম্পানির শেয়ার, স্টক, সিকিউরিটিজ ও ঋণ পত্র নির্ধারিত নিয়মে ক্রয়-বিক্রয় করা হয় তাকে শেয়ার বাজার বলা হয়। ৭৬. বাংলাদেশে কয়টি শেয়ার বাজার রয়েছে ? উত্তর : বাংলাদেশে দুইটি শেয়ার বাজার রয়েছে। ৭৭. বাংলাদেশে শেয়ার বাজার দুটির নাম কী ? উত্তর: বাংলাদেশে শেয়ার বাজার দুটি হলো চট্টগ্রাম শেয়ার বাজার ও ঢাকা শেয়ার বাজার। ৭৮.আমাদের দেশে কত সালে শেয়ার বাজারের যাত্রা শুরু হয় ? উত্তর : ১৯৫৪ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের দেশে শেয়ার বাজারের যাত্রা শুরু হয় । ৭৯. চট্টগ্রাম শেয়ার বাজারের যাত্রা শুরু হয় কখন ? উত্তর: চট্টগ্রাম শেয়ার বাজারের যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে। ৮০.বাংলাদেশের শেয়ার বাজারে কোন পদ্বতিতে লেনদেন করা হয়? উত্তর : বাংলাদেশে শেয়ার বাজারে ট্রেডিং পোস্ট পদ্ধতিতে লেনদেন করা হয়। ৮১.শেয়ার বাজারে শেয়ার ক্রয়-বিক্রয়ে কারা অংশ নিতে পারে ? উত্তর: শেয়ার বাজারে শেয়ার ক্রয়-বিক্রয়ে ব্রোকার হাউজ অংশ নিতে পারে। ৮২. ব্রোকার শব্দটি সাধারণত কোন ধরণের কেনা বেচার সাথে সম্পৃক্ত ? উত্তর: ব্রোকার শব্দটি সাধারণত শেয়ার ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত। ৮৩. বাংলাদেশ উন্নয়ন ব্যাংক কোন দুটি সংস্থার সমন্বিত রূপ ? বাংলাদেশ উন্নয়ন ব্যাংক বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার সমন্বিত রূপ।