প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ইংরেজি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তামজিদ, বিজয়, সাইদুল্লাহ, সাফায়েত,রিদয়ান, সামি, তানজিম, শাহরান, জীম এবং আফফান সম্মিলিতভাবে উত্তরপত্রটি তৈরি করে পাঠিয়েছে। তাদের এ অনুধ্যানমূলক কাজে সহায়তা করেছেন উক্ত কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো: জসিম উদ্দীন বিশ্বাস A1. ‘Campus Life’ is a student magazine. What other kinds of magazines are there? i). A magazine about sports is a ———— ii). A magazine about travel is a ———— iii). A magazine about fashion is a ——— iv). A magazine about business is a —— v). A magazine about health is a ——— A2. Work in pair. Say something about an activity. Your partner says what that activity does for you. A3.Now practise similar conversations in pairs using the following cues. A: I spend my leisure time gardening. B: ……………. keeps ………. fit. A: I spend my leisure time reading books. B: …………. gives …………. pleasure. A: I spend my leisure time eating snacks. B: …………. makes………….. A: I spend my leisure time walking in the park. B: ………….keeps ………….healthy. A: I spend my leisure time doing nothing. B: ………….makes………….. Q. A4. Fill in blanks in the following dialogue about leisure activities in your class. A: Good ………….. I’m a reporter from a students’ magazine. May I ask you some questions? B: ……. course. What is it? A: How do you ……….your leisure time? B: I spend my……….time ……….. A: And why do you like that? B: Well, because …….makes/keeps me fit. A: Thank you very much. B: You are welcome. A5. Practise the filled out dialogue in A4 in pairs. A6: Make polite requests with would you/could you——, using the cues given below. Your friend answers with one of the expressions: sure/of course/sorry, I can’t, etc. Situation i:You want someone to open the door for you. Situation ii:You want someone to speak more slowly. Situation iii: You want someone to answer a question. Situation iv.You want someone to tell you a story. Anser Sheet: A1. i). A magazine about sports is a sports magazine. ii). A magazine about travel is a travel magazine. iii). A magazine about fashion is a fashion magazine. iv). A magazine about business is a business magazine. v). A magazine about health is a health magazine. A2: নিজেরা এ অংশের সংলাপটি জোড়ায় জোড়ায় অনুশীলন করো।) যেমন: A: I spend my leisure time painting. B: Painting makes you happy. A3. A: I spend my leisure time gardening. B: Gardening keeps you fit. A: I spend my leisure time reading books. B: Reading books gives you pleasure. A: I spend my leisure time eating snacks. B: Eating snacks makes you fat. A: I spend my leisure time walking in the park B: Walking in the park keeps you healthy. A: I spend my leisure time doing nothing. B: Doing nothing makes you lazy. A4. A: Good morning. I am a reporter from a students’ magazine. May I ask you some questions? B: Of course. What is it? A: How do you spend your leisure time? B: I spend my leisure time playing. A: And why do you like that? B: Well, because playing makes/keeps me fit. A: Thank you very much. B: You are welcome. A5. Practise the filled out dialogue in A4 in pairs.( নিজেরা A4 অংশের সংলাপটি জোড়ায় জোড়ায় অনুশীলন করো।) A6: Situation i: Shahruk Kabir: Would you open the door? Tajrian Kabir: Sure. I’ll be happy to open it. Situation ii: Naimul: Could you speak more slowly? Najmul: Sure, No problem. Situation iii: Efty: Could you answer a question? Redwan: Sorry, I can’t. I have no idea about this question. Situation iv: Sunny: Would you tell me a story? Sinan: Sorry, I can’t. I don’t know any story. বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন অধ্যায়টি পাঠ্যবই থেকে ভালোভাবে পড়ে শ্রেণিকক্ষে মার্ক আইডিয়াল স্কুল এন্ড কলেজ ঢাকার ৫ম শ্রেণির শিক্ষার্থী রাফিদ, আসিফ,মীম,তনয়,রেহেনা, রাইশা,সাকিব, তাসিন, হূদয়, রাইসুল, সিয়াম,মঈনুদ্দিন, তিশা, মুন,আজাদ, আদর,জুথি, জেনি, ইমতিয়াজ, ইশরাত সম্মিলিতভাবে এ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করে সঙ্গে সঙ্গে এর উত্তর ও বের করেছে। এই কাজের ফলে যোগ্যতাভিত্তিক শুদ্ধ/অশুদ্ধ, শূন্যস্থানপূরণ, ডান-বাম মিলকরণ ও সংক্ষিপ্ত প্রশ্নের অনেক উত্তর তারা এ অধ্যায় থেকে করতে সক্ষম হবে। তাদের এ অনুধ্যানমূলক কাজে সহায়তা করেন উক্ত বিদ্যালয়ের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক ফরিদা ইয়াছমিন নার্গিস বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন এক কথায় উত্তর: ১। পুণ্ড্রনগরের ধ্বংসাবশেষ কোথায় রয়েছে? উত্তর: মহাস্থানগড়। ২। মহাস্থানগড় কোন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর: মৌর্য আমলে। ৩। বগুড়া শহর থেকে মহাস্থানগড় কত কিলোমিটার উত্তরে? উত্তর: ১৩ কিলোমিটার। ৪। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত। উত্তর:করতোয়া। ৫। মহাস্থানগড়ে কোন শিলালিপি পাওয়া গেছে? উত্তর: ব্রাহ্মী। ৬। গোবিন্দভিটা কোথায় অবস্থিত? উত্তর:মহাস্থানগড়ে। ৭। মহাস্থানগড়ে মসজিদটি কি নামে পরিচিত? উত্তর: মহাস্থান মসজিদ। ৮। রাজশাহীর জাদুঘরের নাম কি? উত্তর: বরেন্দ্র। ৯। নরসিংদী জেলার পাশাপাশি দুটি গ্রামের নাম কি? উত্তর: ওয়ারী ও বটেশ্বর। ১০। ছাপাঙ্কিত মুদ্রা কোথায় পাওয়া গেছে? উত্তর: ওয়ারী-বটেশ্বরে। ১১। পাহাড়পুর কোন বিভাগের আওতায়? উত্তর: রাজশাহী বিভাগের। ১২। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? উত্তর: নওগাঁ জেলায়। ১৩। পাহাড়পুরে প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে কোন রাজার আমলের? উত্তর:পাল বংশের রাজা। ১৪। পাহাড়পুরে পুরাকীর্তিটি কি নামে পরিচিত? উত্তর: সোমপুর মহাবিহার। ১৫। সোমপুর বিহারে কতটি কুঠুরি আছে? উত্তর: ১৭৭টি। ১৬। ময়নামতি কুমিল্লা শহর থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত। উত্তর:আট। ১৭। রাজা মানিকের স্ত্রীর নাম কি? উত্তর: ময়নামতি। ১৮। শালবন বিহার কোথায় অবস্থিত? উত্তর: ময়নামতিতে। ১৯। বৌদ্ধ ধর্মের নিদর্শন ছাড়া আর কোন ধর্মের মূর্তি ময়নামতিতে পাওয়া গেছে? উত্তর: জৈন ও হিন্দু। ২০। সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: মেঘনা। ২১। সোনারগাঁও কোন জেলার অন্তর্গত? উত্তর: নারায়ণগঞ্জ। ২২। মুঘল আমলে বারো ভুঁইয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিলেন? উত্তর: ঈসা খাঁ। ২৩। মুসা খাঁ কার পুত্র? উত্তর:ঈসা খাঁর। ২৪। পাঁচ পীরের মাজার কোথায় অবস্থিত? উত্তর: সোনারগাঁও। ২৫। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর: সোনারগাঁও। ২৬। লোকশিল্প জাদুঘর কে প্রতিষ্ঠা করেন? উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিন। ২৭। শিল্পাচার্য জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘর কত সালে প্রতিষ্ঠা করেন? উত্তর: ১৯৭৫ সালে। ২৮। লালবাগ দুর্গ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: বুড়িগঙ্গা। ২৯। পরী বিবির মাজার কোথায় অবস্থিত? উত্তর: লালবাগ দুর্গে। ৩০। ঢাকার নবাবদের প্রাসাদ কোথায় ছিল? উত্তর: আহসান মঞ্জিলে। ৩১। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: বুড়িগঙ্গা নদীর তীরে। ৩২। আহসান মঞ্জিল কে তৈরি করেন? উত্তর:জমিদার শেখ এনায়েতউল্লাহ। ৩৩। শেখ এনায়েতউল্লাহ কোন পরগনার জমিদার ছিলেন? উত্তর:বরিশালের জামালপুর। ৩৪। ফরাসিরা কার নিকট থেকে আহসান মঞ্জিল ক্রয় করে? উত্তর:মতিউল্লাহ। ৩৫। আহসান মঞ্জিল কার নামানুসারে রাখা হয়? উত্তর: নবাবের পুত্র আহসানের নামানুসারে। ৩৬। আহসান মঞ্জিলে অবস্থিত গম্বুজটির নাম কি? উত্তর: কুমুদ কলি। ৩৭। আহসান মঞ্জিল বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে আসে কত সালে? উত্তর: ১৯৮৫ সালে।