ভালোবাসার রোদ
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৪
নবজন্মে বাহান্নতে বর্ণমালার অর্ধশত ঘোড়া
সাতই মার্চের রেসকোর্সে ছুটলো জোড়ায় জোড়া।
দেশে-দেশে উড়ছে এখন জয়পতাকার হাসি
মাতৃভাষার বিশাল ত্যাগে অবাক জগত্বাসি।
বাংলা আমার মায়ের ভাষা ফুল-পাপিয়ার ডাক
বাংলা মধুর আজানধ্বনি- মঙ্গলেরই শাঁখ।
একটি বর্ণ একটি খনি সোনায় সোনায় সোনা
সেই খনিরই কাব্যবেদি ছড়ায় যে আলপনা।