রক্তরাঙা দিন

আকাশ জুড়ে ছিল সেদিন উষ্ণ হিমেল রোদ বুকের ভেতর ছিল সবর কীযে কঠিন ক্রোধ! ক্রোধের আগুন ধিকিধিকি জ্বলছিল চারপাশে কী ঘটনা ঘটলো সেদিন ফেব্রুয়ারি মাসে! ফেব্রুয়ারির একুশ তারিখ রক্তরাঙা দিন শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় তাইতো অমলিন।