একুশ

আগুন ঝরা ফাগুন মাসে একুশ আসছে ধেয়ে, বাংলা ভাষার সুরে সুরে কোকিল উঠলো গেয়ে। বাংলা ভাষা প্রাণের ভাষা মনের কথা কই, একুশ এলে সারা দেশে পড়ে হই চই।