শহীদ মিনার

ফুলের তোড়া জোড়ায় জোড়া দেখছি সবার হাতে, খালি পায়ে ছেলে-মেয়ে হাঁটছেরে একসাথে। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, এ গান ধরে দলে দলে চলছে যে নর-নারী। এই প্রভাতে মুক্ত বাতাস বইছে ফুরফুরে, সাজলো ফুলে শহীদ মিনার ভাই হারানোর সুরে।