একুশের ছড়া

ফাগুন এলেই আগুন লাগে কৃষ্ণচূড়ার গায়— বুকটা ভীষণ খাঁখাঁ করে পেছন ফিরে চায়— রৌদ্রজ্বলা পিচের ওপর লক্ষ-নিযুত পা— মুখে ছিল ভাষার দাবী উর্দু মানবো না, সেদিন ছিল একুশ তারিখ ফেব্রুয়ারি মাস বাংলা ভাষার জন্য ঢাকায় পড়েছিল লাশ! সালাম, রফিক আরো কত থোকা থোকা নাম মায়ের ভাষার জন্য জীবন করলো বলিদান।