একুশ মানে
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৬
সদস্য নং-৩১৫৫।
একুশ মানে রক্তে কেনা
আমার মায়ের ভাষা,
একুশ মানে শিমুল, পলাশ
প্রাণের চেয়ে খাসা।
একুশ মানে শোকের ছবি
প্রাণ জুড়ানো গান,
একুশ মানে রক্তে লেখা
বাংলা অভিধান।
একুশ মানে রাজাকারের
চিরকালের ভয়
দীপ্ত তরুণ মুক্তিসেনা
করবে তাদের লয়।