জোকস

ছিচকে চুরির অপরাধে এক লোকের বিচার চলছে— বিচারক :এর আগে তোমাকে কতবার চুরির অপরাধে শাস্তি দেওয়া হয়েছে বলতো। ছিচকে চোর :তা হুজুর, কম করে হলেও আটবার তো হবেই। বিচারক :তা এতবার শাস্তি দেওয়ার পরও যখন তুমি শোধরাওনি তাহলে এবার তোমাকে সর্বোচ্চ শাস্তিটাই দিতে হবে। ছিচকে চোর :এটা তো অন্যায়! নিয়মিত গ্রাহককে সবাই যেখানে কোনো না কোনো ডিসকাউন্ট দেয় সেখানে আপনি আমাকে ডিসকাউন্ট দেবেন না! এক লোক নিলামে পাখি কিনতে গেল। বেশ অনেকক্ষণ দরাদরি হওয়ার পর অবশেষে সুন্দর দেখে একটা তোতাপাখি কিনলেন ওই ব্যক্তি। পাখির দাম পরিশোধ করার সময় তিনি নিলামকারীর কাছে জানতে চাইলেন, ‘তা এই পাখি কথা বলতে পারে তো?’ ‘কী যে বলেন। কথা বলতে না পারলে এতোক্ষণ নিলামের ডাকগুলো দিলো কে!’ —উত্তরে জানালেন নিলামকারী। সর্দারজি এক দোকানে গিয়ে একটা থার্মোফ্লাস্ক দেখিয়ে দোকানির কাছে জানতে চাইলেন ‘ভাই এই যে জিনিসটা দেখছি এটা কী কাজে লাগে?’ ‘এতে গরম জিনিস গরম থাকে আর ঠান্ডা জিনিসও দীর্ঘক্ষণ ঠান্ডা থাকে।’—জানালেন দোকানী। বেশ আনন্দের সাথেই থার্মোফ্লাক্সটা কিনে নিলেন সর্দার। যথারীতি পরদিন সবাইকে দেখানোর জন্য সেটা অফিসেও নিয়ে গেলেন। সর্দারজির হাতে থার্মোফ্লাক্স দেখে সবাই যখন জানতে চাইলেন যে এতে করে সর্দার কী এনেছেন তখন সর্দার জানালেন, ‘তিন কাপ গরম চা আর এক গ¬াস ঠান্ডা শরবত বানিয়ে এনেছি। এখন যখন যেটা খুশি খাওয়া যাবে!’