জন্মদিন

রিহানা :আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় পপ তারকা রিহানা ১৯৮৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে ‘মিউজিক অব দ্য সান’ নামে একটি সলো অ্যালবাম বের করেন। আর এই এক অ্যালবামেই তিনি বেশ আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেন। এরজন্য একাধিক অ্যাওয়ার্ডও অর্জন করেন তিনি। তারপর একে একে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। যার সবকটিই ব্যবসা সফল হয়। একাধিক চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।