বানারীপাড়া বালিকা বিদ্যালয় এবারও শীর্ষে

জেএসসি পরীক্ষায় বৃত্তির ফলাফলে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবারও শীর্ষস্থান ধরে রেখেছে। এ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ৮ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হল: নূর-এ জান্নাত আশা, রুবাদা তাবাস্সুম অনন্যা, আফরিনা রওশন মীম, আশা খানম, সাধারণ গ্রেডে সম্পা ঘোষ, ফারজানা শিরিন, জেরিন সাবা কেয়া, তনিমা রেজা, শম্পা বণিক, তানহা পারভীন, শিরিয়া খানম ও পাপড়ি মন্ডল। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সমকাল সম্পাদক গোলাম সারওয়ার শিক্ষক, অভিভাভক ও বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলেও বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। এদিকে বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩ জন ট্যালেন্টপুল ও ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে উপজেলায় বৃত্তির ফলাফলের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে।