কাঠালিয়ায় জেপির কর্মীসভা

জাতীয় পার্টির (জেপি) কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মীসভা গত সোমবার স্থানীয় সাতানিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আহবায়ক মো. আ. হাই মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক এবং ঝালকাঠি জেলা সভাপতি এডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল। বিশেষ অতিথি ছিলেন জেপির উপজেলা আহবায়ক মো. এনায়েত হোসেন খসরু, যুগ্ম আহবায়ক মো. মজিবুর রহমান দুধা। বক্তব্য রাখেন জেপি নেতা মো. হানিফ মাস্টার, মো. তোফাজ্জেল হোসেন বিশ্বাস, মো. কবির সিকদার, মো. আ.খালেক মাস্টার, জাতীয় শ্রমিক পার্টির উপজেলা আহবায়ক মো. জাকির হোসেন মজনু, জাতীয় যুব সংহতির রাজাপুর উপজেলা আহবায়ক ইউপি সদস্য রমা ইলিয়াস মিয়া, যুব সংহতির নেতা মো. অলিউর রহমান রিয়াজ, মো. শিপন মিয়া, মো. জাহাঙ্গীর হোসেন, ছাত্র সমাজের উপজেলা আহবায়ক এইচ এম এলেন প্রমুখ।