মোহামেডান উঠে এলো চতুর্থ স্থানে

মোহামেডান গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় আরামবাগকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে। ১২ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন মোবারক। এর আগে ব্রাদার্স ইউনিয়ন ও ফেনী সকার ক্লাবের খেলাটি ১-১ গোলে ড্র হয়। ব্রাদার্স ১-ফেনী সকার ১ ফেনীতে গিয়ে স্বাগতিক সকার ক্লাবকে হারিয়েছিল। সেটা ছিল ২-১ ব্যবধান। কিন্তু এবার ফিরতি ম্যাচে ঢাকায় ব্রাদার্সকে জিততে দেয়নি সকার ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার রেলিগেশনের শংকায় থাকা দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। সকারের লক্ষ্য ছিল ম্যাচটা জিতে নেয়া। কিন্তু তাদের স্ট্রাইকাররা গোল আদায়ের চাইতেও ব্রাদার্সকে আটকানোর দিকে বেশি নজর দিয়েছিল। যে কারণে ম্যাচের শেষ ভাগে গিয়ে ব্রাদার্স গোলের সুযোগ আদায় করেই ফেলেছিল প্রায়। কিন্তু ভাগ্য সহায় ছিল না। না হলে ব্রাদার্স যে সুযোগগুলো পেয়েছিল তা থেকে গোল হতে পারতো। ক্রস পিসে লেগে কয়েকবার বল ফিরে এসেছে। ম্যাচের প্রথমার্ধেই সুযোগগুলো নষ্ট হয়। বড় বক্সের ১০ গজ বাইরে থেকে নাইজেরিয়ান কিংসলের শট সকার ক্লাবের ক্রস পিসে লেগে ফিরে আসে। ফ্রিকিক করতে গিয়ে ব্রাদার্সের ব্রাজিলীয়ান স্ট্রাইকার গ্রেসিয়া এন্ডারসন কাদা মাঠে পড়ে গিয়ে আহত হয়ে মাঠ ছাড়েন। পুরো ম্যাচে সকার ক্লাবের চেয়ে ব্রাদার্স ভালো খেলেছে। গোল লাইন থেকেও বল ফিরে এসেছে ব্রাদার্সের। ব্রাদার্সের দাবি বল গোল লাইনের ভেতর থেকে আনা হয়েছে। সকার ক্লাবের কোচ মাহমুদুল হক লিটন নেই। কোচের দায়িত্ব পালন করলেন ক্লাব কর্মকর্তা তাবিথ আউয়ালের ছোট ভাই তাজওয়ার আউয়াল। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আগের দিন রাত দুইটায় ঢাকায় এসেছি। কিছুটা ক্লান্তি ছিল।’ ব্রাদার্সের খেলোয়াড়রা ম্যাচ শেষে রেফারি তৈয়ব হাসান বাবুকে ঘিরে ধরেছিল। তাদের দাবি রেফারি পক্ষপাতমূলক আচরণ করেছে। পুলিশ মাঠে ঢুকে নিরাপত্তা দিয়ে রেফারিদেরকে ড্রেসিং রুমে পৌঁছে দেয়ার সময়ও ব্রাদার্স সমর্থকরা পিছু নিয়েছিল। ব্রাদার্স ১২ খেলায় ১০ পয়েন্ট, সমান ম্যাচে সকার ক্লাব সাত পয়েন্ট পেয়েছে। ব্রাদার্স, সকার ক্লাব এবং আরামবাগ এই তিন দলই রেলিগেশন ঠোকানোর জন্য লড়াই করছে।