ব্রীজ খেলোয়াড় বাছাই

১০-১৭ আগস্ট ইন্দোনেশিয়ার বালীতে আন্তর্জাতিক ব্রীজ চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এজন্য বাংলাদেশ ব্রীজ ফেডারেশন দল গঠনের জন্য একটি বাছাই প্রতিযোগিতার আয়োজন করেছে। আগ্রহী দলগুলোকে ২৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচটার মধ্যে ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন রিক্রিয়েশন সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।