ক্রিকেটকে বিদায় জানালেন লু ভিনসেন্ট

নিউজিল্যান্ডের ব্যাটসম্যান লু ভিনসেন্ট সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাটি তিনি দিয়েছেন গত সোমবার টুইটারে। বর্তমানে ৩৪ বছর বয়সী এই খেলোয়াড় মাঝে মধ্যে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন। তিনি ২৩টি টেস্ট ও ১০২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০০৭ সালের ডিসেম্বরে তিনি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) তিনি এরপর নাম লিখিয়েছিলেন। এতে করে কেন্দ্রীয় চুক্তি থেকে তিনি বাদ পড়েছিলেন। ইংলিশ কাউন্টি লিগে খেলেছেন। এরপর জিম্বাবুয়ে ও বাংলাদেশের ঘরোয়া লিগেও অংশগ্রহণ করেছেন। ২৩ টেস্টে তার রান ছিল ১,৩৩২। তিনটি সেঞ্চুরি এবং নয়টি হাফ সেঞ্চুরি ছিল সাথে। ওয়ানডেতে ২৪১৩ রান করেছেন তিন সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরিসহ। নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি করেছিলেন ১৭৪ রান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে খেলে গেছেন।