সাতকানিয়া গণজাগরণ মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৬
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন প্রজন্মের ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্র জনতা, বাংলাদেশ আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ সাতকানিয়া উপজেলা শাখা জাগরণ মঞ্চ থেকে কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানিয়েছেন। ঢাকার শাহবাগ প্রজন্মের সমর্থনে আয়োজিত গণজাগরণ মঞ্চে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সমাবেশে শ্লোগান, দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।