চিকিত্সার জন্য সিঙ্গাপুরে গেছেন খালেদা জিয়া

বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল রাতে চিকিত্সার জন্য সিঙ্গাপুর গেছেন। সেখানে তিনি হাঁটু ও দাঁতের চিকিত্সা করাবেন বলে জানা গেছে। রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ এস এম সালেহউদ্দিন আহমেদ ও গৃহকর্মী কানিজ ফাতেমা তার সফর সঙ্গী রয়েছেন। বেগম খালেদা জিয়া আগামী ২৬ বা ২৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।