জন্মদিন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১০
ফরিদুর রেজা সাগর
জ
শিশু সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তার খ্যাতি দু’দশক-এরও বেশি সময় ধরে। শিশু সাহিত্যে অবদানের জন্য তিনি পেয়েছেন বাংলা একাডেমী পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণ পদক, টেনাশিনাস পদক ও ইউরো শিশু সাহিত্য পুরস্কার। চলচ্চিত্র প্রযোজনার জন্য পেয়েছেন দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বিদেশে নানা সম্মাননা ও পুরস্কার। বলছিলাম সফল মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর সম্পর্কে। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। টিভি অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি তার লেখা বেশ কয়েকটি নাটকও টেলিভিশনে প্রচারিত হয়েছে। বর্তমানে তিনি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বের পাশাপাশি নিজেকে লেখালেখিতে সম্পৃক্ত রেখেছেন। প্রায় শতাধিক গ্রন্থের লেখক ফরিদুর রেজা সাগরের লেখা ‘ছোট কাকু সিরিজ’ ছোট-বড় সকলের কাছে সমান জনপ্রিয় পেয়েছেন। আগামী ২২ ফেব্রুয়ারি সফল এই মিডিয়া ব্যক্তিত্বের জন্মদিন, আনন্দবিনোদন পরিবারের পক্ষ থেকে তার প্রতি অনেক শুভেচ্ছা রইল।
এ সপ্তাহে আরও যাদের জন্মদিন
২০ ফেব্রুয়ারি :তিশা, সজল নূর
২২ ফেব্রুয়ারি :ফরিদুর রেজা সাগর
২৪ ফেব্রুয়ারি :খায়রুল আনাম শাকিল