জোকস
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৬
জন তার প্রাক্তন স্ত্রীকে চিঠি লিখছেন-
প্রিয় ক্যাথি,
আমি জানি না তুমি আমাকে ক্ষমা করতে পারবে কি না! তবে তোমার সাথে সম্পর্ক ভেঙ্গে দেওয়ার পর গেল দু’বছরে আমি একটি মুহূর্তের জন্যও স্বস্তি পাইনি। সবসময়ই ইচ্ছা হয়েছে তোমার কাছে ফিরে যেতে। কিন্তু নানা ঝামেলার কারণে কখনো তোমাকে তা বলা হয়ে ওঠেনি। এখন আমি নিঃসন্দেহ ভাবেই বলতে পারি যে, তোমাকে ছেড়ে চলে আসাটা ছিল আমার জীবনের বড় একটা ভুল এবং এজন্য আমি সত্যিই খুব অনুতপ্ত। আমি আশা করি তুমি আমার এই অনুশোচনাকে উপলব্ধি করে আমাকে ক্ষমা করে দেবে এবং আমরা আবারও আগের মতো একসাথে সুখে-শান্তিতে থাকতে পারবো।
ইতি
জন
পুনশ্চ : লটারিতে এক মিলিয়ন ডলার জেতায় তোমাকে অভিনন্দন।
বিয়ের এক বছর গড়াতে না গড়াতেই এক দম্পতি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিল। কিন্তু তাদের এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিল না বন্ধুরা। তাই অনেক অনুরোধ করে তারা সেই দম্পতিকে নিয়ে গেল এক ম্যারেজ কাউন্সেলরের কাছে। উদ্দেশ্য, শেষ একটা চেষ্টা করে দেখা যেন ঐ দম্পতি তাদের ভুলগুলো ক্ষমা করে আবারও সুন্দর জীবনে ফিরতে পারে। যথাসময়ে ম্যারেজ কাউন্সেলরের কাছে বন্ধুদের সহ হাজির হয়ে নিজেদের অভিযোগের কথা জানালো ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া স্বামী-স্ত্রী। তাদের সবকথা মন দিয়ে শুনে কাউন্সেলর বললেন, ‘সামান্য কারণে আপনারা দয়া করে এমন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। আমাকে দেখুন। আমি আসলেই জানি এসব পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয়। এই তো সেদিনও আমার তৃতীয় স্ত্রী’র সাথেএ ধরনের একটা ঘটনা ঘটতে চলেছিল!’