লাল রঙের গল্প

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এনটিভিতে রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘লাল রঙের গল্প’। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন—তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, বিপাশ আনোয়ার, মনির জামান, শারমিন আক্তার, খন্দকার হিমেল, কাব্য প্রমুখ। কাহিনীতে—জামিল একটা অদ্ভুত প্রশ্নের পেছনে ছুটছে। চল্লিশ বছরের মানুষটি খুঁজে বেড়াচ্ছে রাফসানজানী নামের এক শতবর্ষী দার্শনিককে, যিনি নির্বাসনে আছেন দুই যুগ ধরে। কেবল ফেব্রুয়ারি মাস এলেই তাকে খুঁজে পাওয়া যাবে। জামিলের স্ত্রী লিলির জন্য সংসারের প্রতিটি দিন সংকটময়। স্বামীর প্রমোশন নেই, মনোযোগ নেই, কোনো ভালো খবর নেই, সংসারে কোনো উত্সব নেই। লিলিই একটা সময় মাঠে নেমে গেল। স্বামীর ঔদাসীন্যর বিপরীতে সে চাকরি খুঁজল, স্পোকেন ইংলিশের কোর্স করল, কাপড় ধোয়ার পাউডারের বিজ্ঞাপন করে টাকা আয়ের কথা ভাবল। কিন্তু সবকিছু যেন তার বিশ্বাস এবং শেকড়ের বিপরীতে চলে যাচ্ছে। সে জামিলের প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করে সব বাদ দিয়ে।