একুশের কবিতা

ভাষা আন্দোলনের কবিতা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘একুশের কবিতা’। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় আজ দুপুর ১টা ১৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছেন আহকাম উল্লাহ, ভাস্বর বন্দোপাধ্যায়, মাসকুর-এ-সাত্তার কল্লোল, রফিকুল ইসলাম, ফারুক তাহের, ঝর্ণা আলমগীর, রিয়া মাহমুদ এবং ইয়াসমিন আরা বেগম।