ম্যানেজমেন্ট প্রফেশনালদের চাহিদা ঊর্ধ্বমুখী
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৬
এশিয়া-প্যাসিফিক অঞ্চল বর্তমান বিশ্বের অর্থনীতিতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাজার। ফলে এ অঞ্চলে কোম্পানিগুলোর জন্য দরকার প্রচুর ম্যানেজমেন্ট ট্যালেন্ট বা ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ। এশিয়াতে ন্যাশনাল ইকোনমিক্সের পাশাপাশি মাল্টিন্যাশনাল কোম্পানিও দিন দিন বেড়েই চলেছে। নতুন কোম্পানির জন্য তাই দক্ষ কর্মকর্তা অর্থাত্ এক্সিকিউটিভদের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে।
বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের জন্য ম্যানেজমেন্ট প্রফেশনালদের প্রয়োজন দেখা যাচ্ছে। এই ধরনের জনবলের চাহিদার কারণও রয়েছে একাধিক। এই কারণের প্রথমেই আবে হংকংয়ের কথা। বর্তমানে হংকং সবচেয়ে বড় ইন্টারনেট আইপিও হিসেবে উন্মোচিত হয়েছে, যা গুগল’র চেয়েও এগিয়ে। এদিকে আবার পেট্রোচায়না মার্কেট ক্যাপিটালের হিসেবে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি। বোম্বাই স্টক মার্কেট বর্তমানে ৪০% বৃদ্ধি নিয়ে ২০,০০০ সূচক স্পর্শ করেছে। টোটাল চাইনিজ ইকোনমি ১১% বৃদ্ধি পেয়েছে এ বছর। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া মহাদেশের কোম্পানিগুলো বিশেষ করে চায়না, জাপানি, ইন্ডিয়ান, থাই ও সিঙ্গাপুরের কোম্পানিগুলো তাদের মার্কেটিং ও প্রোডাক্ট স্ট্র্যাটেজি পরিবর্তন করে অভিজ্ঞ ট্যালেন্টদের দ্বারা পরিচালনা করে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে ও আন্তর্জাতিক বাজার ধরতেও সক্ষম হয়েছে। এশিয়া প্রশান্ত সাগরীয় অঞ্চলের জনসংখ্যা ডেমোগ্রাফিক চিত্রও এ ক্ষেত্রে বিবেচ্য বিষয়। যেমন, সিঙ্গাপুরের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ জনগণ বিভিন্ন পেশায় বা কাজে দেশের বাইরে অবস্থান করছে। ফলে এসব জায়গায় প্রচুর দক্ষ জনবল দরকার। তাছাড়া ২০১৬ সালের দিকে অস্ট্রেলিয়াতে ৬০-৬৪ বছর বয়সের লোকের পরিমাণ বর্তমানের চয়ে দ্বিগুণ হবে। ফলে এ শূন্যস্থান পূরণে প্রচুর জনবল প্রয়োজন।বর্তমানের ‘মার্কেট ক্যাপিটালাইজেশন’ হিসেবে বিশ্বের প্রথম সারির ১০টি কোম্পানি হলো চাইনিজ, ফলে বিশ্বের অনেক বড় কোম্পানি চীনের মাটিতে এসে ব্যবসা করতে হচ্ছে। তাই অনেক কর্পোরেট এক্সিকিউটিভরা বছরের অনেকটা সময় বিশেষত কাজের জন্য হংকংসহ এশিয়ার বিভিন্ন দেশে থাকছেন, অফিস করছেন। এসব কারণেও অনেক লোকাল ট্যালেন্ট দরকার। পিটার রাইট ছিলেন অয়েল ও ন্যাচারাল রিসোর্স রিফাইনিং ও মার্কেটিং জায়ান্ট ‘বিপি’র হিউম্যান রিসোর্স ভাইস-প্রেসিডেন্ট। তিনি ৭৩,০০০ কর্মকর্তা-কর্মচারি হ্যান্ডেল করতেন। তার ভাষ্যমতে কর্পোরেট ট্যালেন্ট ম্যানেজমেন্ট লিডারদের উচিত রিক্রুটমেন্টের ব্যাপারে ‘ডে টু ডে’ পারফরম্যান্সের দিকে না তাকিয়ে টোটাল ‘আউটপুট’র দিকে নজর দেওয়া প্রয়োজন তাদের এ অঞ্চলে ব্যবসায় সফলতা অর্জন সম্ভব করতে। ‘রিক্রুটমেন্ট অ্যাপ্রোচ’ এমন হওয়া উচিত যাতে কোম্পানির ‘লাভ ও পারফরম্যান্স’-এ ব্যাপকহারে প্রভাব ফেলা যায়। তাছাড়া ‘হংকং-সাংগাই’ এ অঞ্চলে ব্যবসার জন্য কর্পোরেট এক্সিকিউটিভ রিক্রুট প্রসেস অবশ্যই সিস্টেমেটিক হওয়া দরকার। রাইটের ভাষ্য মতে, এ অঞ্চলে অভিজ্ঞ, দক্ষ ও ব্রিলিয়ান্ট এক্সিকিউটিভ প্রচুর দরকার। ভবিষ্যতে লোকাল কর্পোরেট পারসনের দরকার বর্তমানের চাহিদার চেয়েও কয়েকগুণ বেড়ে যাবে। ফলে এখনই এক্সিকিউটিভ হায়ার বা নেয়ার জন্য কোম্পানিগুলোর উপযুক্ত সময়।