ইয়েমেনে যুদ্ধবিমান
বিধ্বস্ত, নিহত ১১
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৪
ইয়েমেনের রাজধানী সানার কেন্দ্রস্থলে মঙ্গলবার বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে কয়েকটি নিরাপত্তা সূত্র। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টেক্সট মেসেজে বলেছে, বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল। সে সময় এটি পশ্চিমাঞ্চলীয় একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
স্যোশাল মিডিয়া সাইটে বিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। জ্বলে যাওয়া বিমানটির ধ্বংসাবশেষের কাছে একটি মৃতদেহও পড়ে থাকতে দেখা গেছে। কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং রাস্তা ছেয়ে যায় ধ্বংসস্তূপে। বিমানটি রাশিয়া নির্মিত এসইউ-২২ জঙ্গি বিমান। যা স্থল হামলায় ব্যবহূত হয় বলে জানিয়েছেন এক সামরিক কর্মকর্তা। এর আগে গতবছর নভেম্বরে ইয়েমেনের সামরিক একটি রসদ পরিবহন বিমান সানার বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে ১০ আরোহী নিহত।