ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত তিন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গুলির ঘটনায় বন্দুকধারীসহ মোট চারজন নিহত হয়েছে। এতে আরো অনেকে আহত হয়। গত মঙ্গলবার সকালে গাড়ি ছিনতাই করা নিয়ে এ গুলির ঘটনা ঘটে পুলিশ সূত্রে বলে জানানো হয়।—খবর এনডিটিভির। পুলিশ জানায়, এদিন সকালে এক বন্দুকধারী গাড়ি ছিনতাই করার সময় ২৫ মিনিট এলোপাতারি গুলি ছুঁড়তে থাকে। বিভিন্ন স্থানে গুলির ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যায়। এসময় গুলিতে তিনজন ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় আরো অনেকে। পরে ঐ ব্যক্তি নিজের গুলিতে নিজে আত্মহত্যা করে। তবে আহতের অবস্থা এখনো জানা যায়নি।