নাদালের প্রেরণা রোনালদো!

একজন বিশ্বের কিংবদন্তী ফরোয়ার্ডদের একজন। আরেকজন বর্তমানে সেরা টেনিস তারকাদের একজন। গত রবিবার ব্রাজিল ওপেনের ফাইনাল দেখতে এসেছিলেন রোনালদো। নিজের ‘প্রেরণা’ কে সামনে পেয়েই কিনা দীর্ঘদিন পর শিরোপার দেখা পেলেন নাদাল। নাদাল বলেন, ‘হাঁটুর ইনজুরিতে যারা ভোগে তাদের সবার কাছে রোনালদো এক উজ্জ্বল উদাহরণ। আর আমি নিজেও এদেরই একজন। রোনালদো আমার প্রেরণা।’ নাদাল জানান, ছোটবেলা থেকেই তিনি নাদালের ভক্ত। ৯০’র দশকে সেই বার্সেলোনা আমল থেকেই রোনালদোর খেলা দেখেই বেড়ে উঠেন তিনি। নাদাল বলেন, ‘এক কথায় তিনি ছিলেন অপ্রতিরোধ্য।