খাবারের সন্ধানে দলছুট হচ্ছে বন্যপ্রাণী
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
যশোরের কেশবপুরের হনুমান খাদ্য সংকটে পড়ে দলছুট হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়া জেলার বেশ কয়েক স্থানে দলছুট হনুমান দেখা যাচ্ছে। ক্ষুধায় কাতর এসব হনুমান লোকালয়ে হাজির হচ্ছে। ভিন্ন পরিবেশে এরা এসে বেশিদিন বাঁচে না। প্রায় ৩শ’ বছর ধরে কেশবপুরে হনুমানের বাস। জানা যায়, বন-জঙ্গল সংকুচিত হয়ে পড়ায় এদের নিরাপদ আবাসস্থল কমে গেছে্। হনুমানের সংখ্যাও হ্রাস পেয়েছে। বর্তমানে ৪শ’ থেকে ৫শ’ হনুমান কেশবপুরে বাস করছে। তাদের খাবারের সংকট আছে। সরকার থেকে হনুমানদের খাবার দেয়া হয়। এতে পেট ভরে না।